28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুনপ্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমানদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীকালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাপ্রতিবন্ধী সন্তানের লাশ দেখতে কারাফটকে মাবুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারতযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › অপরাধ ও আইন
অপরাধ ও আইন

হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটি থেকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা

হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটি থেকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা
পুরান ঢাকার টিকাটুলিতে একটি হোটেলের ব্যবস্থাপক নাঈমুর রহমানকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে। নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক ও কর্মীসহ …

পুরান ঢাকার টিকাটুলিতে একটি হোটেলের ব্যবস্থাপক নাঈমুর রহমানকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে। নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক ও কর্মীসহ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
টিকাটুলির জয়কালী মন্দিরের পাশে হোটেলটির অবস্থান। সামনে মুরগির পাইকারি বাজার বসে। আজ শুক্রবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গতকাল রাত একটার দিকে বাজারের একটি দোকান থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ওরফে এ্যানির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোটেলকর্মীরা এনায়েতকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনাকক্ষে রাখেন এবং থানায় খবর দেন।
পরে এনায়েতের ছেলে ইরান কাজী হোটেলে এসে বাবাকে ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় হোটেলকর্মীদের সঙ্গে তাঁদের আবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ও ছেলে ধারালো অস্ত্র দিয়ে হোটেলকর্মীদের আঘাত করেন। আহত ব্যক্তিদের ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
হোটেলে মুরগি ঢোকাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হলেও এর পেছনে পুরোনো বিরোধ ছিল বলে দাবি করেছেন নিহত নাঈমুরের স্বজনেরা। হোটেলের সামনে মুরগির বাজার বসানো নিয়ে বিরোধের পাশাপাশি চাঁদা দাবির অভিযোগও করেছেন তাঁরা।
নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দের দুদুখান পাড়ায়। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, এনায়েত মুরগির দোকানের মালিক। তিনি টিকাটুলি এলাকার স্থায়ী বাসিন্দা। স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে তাদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর ক্ষুব্ধ ছিলেন তাঁরা।
সাব্বির জানান, হোটেলের সামনে এনায়েতকে দোকান বসাতে বাধা দেওয়ায় হোটেলের কর্মীদের ওপর ক্ষিপ্ত ছিলেন।
হোটেলটির পাশের এক চা দোকানি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রতিদিন রাত ১০টার দিকে হোটেলের সামনে মুরগির পাইকারি বাজার বসে। পরদিন সকাল সাতটার আগেই কেনাবেচা শেষ হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সেখানে বাজার বসছে। এর আগে সেখানে বাজার বসত না। বাজার বসা হোটেল কর্তৃপক্ষ পছন্দ করত না।
নিহত নাঈমুর রহমানঢাকা মেডিকেলে চিকিৎসাধীন হোটেলের মহাব্যবস্থাপক কামরুল হাসানের (রাজ্জাক) নাতি মো. জুবায়ের বলেন, পূর্বশত্রুতার জেরে এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী হোটেলে ঢুকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তবে পূর্বশত্রুতার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি। পুলিশের তদন্তে প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিকেলে হোটেলটিতে গিয়ে দেখা যায়, হোটেলটির নিচতলার মূল ফটকে তালা ঝুলছে। অতিথিরা বের হওয়া বা প্রবেশের জন্য অপেক্ষা করলে ওয়ার্ড বয় জাকির হোসেন তালা খুলে দিচ্ছেন। দ্বিতীয় তলায় অভ্যর্থনাকক্ষের সামনে মেঝেতে জমাট বাঁধা রক্তের দাগ এবং দুটি রক্তমাখা জুতা পড়ে আছে। জাকির হোসেন জানান, জুতা দুটি নিহত ব্যবস্থাপক নাঈমুরের। হামলার সময় ছোটাছুটি করতে গিয়ে তাঁর পা থেকে জুতা খুলে যায়।
জাকির আরও বলেন, মাসখানেক আগে তিনি হোটেলটিতে ওয়ার্ড বয়ের চাকরি নিয়েছেন। ঘটনার সময় আটতলার একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। হট্টগোল শুনে নিচে নামতে চাইলেও হোটেল কর্তৃপক্ষ তাঁকে নামতে নিষেধ করে। পরে দ্বিতীয় তলায় এসে রক্ত ছড়িয়ে থাকতে দেখেন। ঘটনার পর ভয়ে ১০ জন অতিথি হোটেল ছেড়ে গেছেন। অন্যরাও আতঙ্কে রয়েছেন বলে জানান জাকির।
বিকেল তিনটার দিকে হোটেল থেকে বেরিয়ে যাওয়া দুই অতিথির একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের দিন তিনি হোটেলটিতে উঠেছিলেন। কিন্তু ঘটনার পর সেখানে থাকার পরিবেশ নেই মনে হওয়ায় চলে যাচ্ছেন।
হোটেলের দ্বিতীয় তলায় একটি অস্থায়ী মসজিদ রয়েছে। সেখানকার ইমাম আবুল হোসেন বলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে তিনি হোটেলটিতে নামাজ পড়ান। নিহত নাঈমুরও প্রায় পাঁচ বছর ধরে হোটেলে কাজ করতেন। তাঁকে কখনো কারও সঙ্গে উচ্চ স্বরে কথা বলতে শোনেননি। অত্যন্ত ভদ্র ছিলেন তিনি।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, হোটেলে মুরগি ঢোকা নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে এনায়েতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত ও ইরান মিলে হোটেল ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক রাজ্জাক ও তাঁর কর্মী হাসান আহত হন। পরে হাসপাতালে নাঈমুরকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর মুরগির দোকানের মালিক ও তাঁর ছেলে পালিয়ে যান বলে জানান পুলিশের কর্মকর্তা মল্লিক আহসান। তিনি বলেন, হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁরা এনায়েত ও ইরানকে শনাক্ত করেছেন। তাঁদের ধরতে অভিযান চলছে। ওয়ারী থানার পাশাপাশি ডিবি পুলিশ ঘটনার ছায়া তদন্ত করছে।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন
শিক্ষা

শাহবাগে মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি টিএসসি এলাকা ঘুরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা…

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন
বিনোদন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন

ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই স…

কালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুন
অপরাধ ও আইন

কালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুন

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় যাত্রীবেশে উঠে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পল্লবী থানার কালশী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলি…