28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

খাগড়াছড়িতে আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ. লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম

খাগড়াছড়িতে আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ. লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। আজ রোববার ভোররাত সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।

আজ রোববার ভোররাত সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দিবাগত রাত তিনটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সারা দেশের মতো এখানেও অগ্নিসংযোগের চেষ্টা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে সাদিক কায়েমের পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখেন। পরে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থলে কেরোসিন পড়ে থাকতে দেখেন তাঁরা।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।’

ঘটনার সময় বাড়িতে তাঁর মা–বাবা অবস্থান করছিলেন বলে পোস্টে উল্লেখ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী সাদিক কায়েম। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘সন্ত্রাসীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। তাঁর মা–বাবা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।’

সাদিক কায়েম আরও লিখেছেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসরেরা ভেবেছে, জুলাইপন্থী ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবার এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড তাঁদের দমাতে পারবে না। বরং তাঁদের লড়াইকে আরও দৃঢ় করবে।’

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবর
সর্বশেষ

বাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবর

সৌদি আরবপ্রবাসী আশরাফ উদ্দিন (২৬) গত মঙ্গলবার রাতে ফোন করেছিলেন বাবা মফিজ উদ্দিনকে। বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও।’ ছেলের সঙ্গে সেটিই ছিল বাবার শেষ কথা। দুদিন পর গতকাল শুক্রবার দুপুরে এল ছেলের মৃত্যুর খবর। সৌদি আরবে…

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ
সর্বশেষ

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

ফাইল ফটো রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন ডাকসু ভিপি। তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁদের বাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়া হয়। একই সঙ্গে বাড়ির দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরানোর চ…