28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › দুর্নীতি অনুসন্ধান
দুর্নীতি অনুসন্ধান

মঙ্গলবার ভোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুণবে সেতু কর্তৃপক্ষ

মঙ্গলবার ভোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুণবে সেতু কর্তৃপক্ষ
আগামীকাল মঙ্গলবার থেকে ৭ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কত গাড়ি চলাচল করছে তা গণনা করা হবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট…

আগামীকাল মঙ্গলবার থেকে ৭ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কত গাড়ি চলাচল করছে তা গণনা করা হবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে টোল আদায় নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নিয়েছে বিবিএ। কাল ভোর ৬টা থেকে টানা ২৪ ঘন্টা ৭ দিন বিবিএ’র কর্মকর্তা–কর্মচারীরা পর্যবেক্ষণ করবেন, প্রকৃতপক্ষে কত যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করে। আজ সোমবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি ও বেসরকারি অংশিদারিত্বে (পিপিপি) নেওয়া বড় প্রকল্প। এটি দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এই প্রকল্পের নির্বাহক প্রতিষ্ঠান বিবিএ। আর বিনিয়োগকারী প্রতিষ্ঠান হচ্ছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর শুরুতে দিনে ৩০ হাজার যানবাহন চলাচল করেছে বলে জানায় এফডিইই। টোল আদায় নিয়ে এফডিইই’র পাঠানো তথ্য থেকে বিবিএ জানিয়েছে, এখন যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে দিনে ৭৫ হাজার হয়েছে।
এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী এই গাড়ির সংখ্যা নিয়েই অভিযোগ ওঠে। এ নিয়ে গত ৩ সেপ্টেম্বর পুলিশের বিশেষ শাখা (এসবি) সেতু বিভাগের সচিব বরাবর এক তদন্ত প্রতিবেদন দিয়ে জানায় যে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে রাজস্ব ফাঁকি দিতে গাড়ির সংখ্যা কমিয়ে বলছে এফডিইই।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বরাবর এসবির পাঠানো প্রতিবেদনে বলা হয়, গোপন অনুসন্ধানে জানা যায় যে, বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে দৈনিক প্রায় লক্ষাধিক যানবাহন চলাচল করে থাকে। তবে দৈনিক যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখানোর লক্ষ্যে কিছু যানবাহনের টোল আদায়ের তথ্য কেন্দ্রীয় সফটওয়‍্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে ম্যানুয়াল পদ্ধতিতে আদায় করা হচ্ছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা ব্যক্তিগত গাড়ি, কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (৩ টনের কম) ক্ষেত্রে টোল ৮০ টাকা, ১৬ বা এর বেশি আসনের বাসের জন্য ১৬০ টাকা, ৬ চাকার মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ৬ চাকার বেশি ট্রাকের জন্য টোল ৪০০ টাকা। এর মধ্যে বেশিরভাগই ৮০ টাকা টোল দেওয়ার যানবাহন।প্রতিবেদনে আরও বলা হয়, টোল প্লাজায় যানবাহনের চাপ বেড়ে গেলে কিছু ক্ষেত্রে সফটওয়্যার-জেনারেটেড বা অনলাইন রসিদ ইস্যু না করে ম্যানুয়ালি টোল আদায় এবং একই টোল রসিদ বা রসিদের অনুলিপি একাধিক যানবাহনের ক্ষেত্রে পুর্নব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রকৃত যানবাহন চলাচলের সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ কম দেখানোর সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে সরকারের প্রাপ্য রাজস্ব যথাযথভাবে নির্ধারণ ও আদায় ব্যাহত হচ্ছে।
এ নিয়ে ১৯ নভেম্বর ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো।
এরপর গতকাল রোববার কুড়িলে এফডিইই’র প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা ও টোল আদায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে বলে জানায় দুদক।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগপ্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘যেহেতু টোল আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে, তাই আমরা এটা যাচাই করে দেখতে চাই। কাল ভোর ৬টা থেকে ২৪ ঘন্টা টানা ৭ দিন ২২টি লেনে বিবিএ’র কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করে যানবাহন কত চলাচল করছে তা পর্যবেক্ষণ করবে। পরবর্তী পর্যায়ে তৃতীয় একটি পক্ষের মাধ্যমে টানা ৭ দিন যানবাহন চলাচল পর্যবেক্ষন করা হবে।’
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করা ব্যক্তিগত গাড়ি, কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (৩ টনের কম) ক্ষেত্রে টোল ৮০ টাকা, ১৬ বা এর বেশি আসনের বাসের জন্য ১৬০ টাকা, ৬ চাকার মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ৬ চাকার বেশি ট্রাকের জন্য টোল ৪০০ টাকা। এর মধ্যে বেশিরভাগই ৮০ টাকা টোল দেওয়ার যানবাহন।
টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবেপ্রকল্প পরিচালক গোলাম মর্তুজা জানান, টোল আদায়ে অনিয়ম ও তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়ম বহির্ভূতভাবে টোল আদায়সহ অন্যান্য বিষয় নিয়ে গত ১৮ নভেম্বর বিবিএ সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে এফডিইইকে। ৭ দিন পার হলে এফডিইই’র ব্যাখা সম্পর্কে জানা যাবে।
চুক্তি অনুসারে, নির্মাণ কাজ শুরুর পর থেকে ২৫ বছর পর্যন্ত টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এরপর তা হস্তান্তর করবে বিবিএ’র কাছে। ১৫ দিন দৈনিক ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে সরকার রাজস্ব পাবে। আর টানা ১৫ দিন দৈনিক ১৩ হাজারের কম গাড়ি চলাচল করলে সরকার ভর্তুকি দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইইকে।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন
বিনোদন

নায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেন

ঢাকা থেকে কানাডা—দীর্ঘ এই পথ ববিতার কাছে আপনজনের কাছে ফেরারও পথ। বছরের একটি নির্দিষ্ট সময়ে কানাডায় যান বরেণ্য এই অভিনয়শিল্পী। সেখানে কখনো ঘুরে বেড়ান, কখনো ছিপ হাতে মাছ ধরতে বের হন। পর্দার ব্যস্ততা পেরিয়ে তাঁর জীবনের এই স…

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা
সর্বশেষ

‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রা

অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন জেনস সুমন। চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ। তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘একটা চাদর হবে’ গানটি। তরুণটি কি জানতেন, যাঁর গান গাইছেন, সেই শিল্পী পাশের অ্…

হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা
বিনোদন

হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা

গিরগিটি সিনেমায় অভিনয় করছেন তরুণ অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। ঢাকা ড্রিম সিনেমায় দেখা গেছে তাঁকে। চলচ্চিত্রের বাইরে টিভি নাটকের নিয়মিত মুখ তিনি। ছোটবেলায় নিয়মিত পত্রিকা পড়তেন তাঁর দাদা। বাড়িতে প্রতিদিন আসত দু-তিনটি পত্রিকা…