28 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
কালিহাতীতে অবৈধ বালু ব্যবসায় প্রশাসনের ‘জিরো টলারেন্স’: অভিযানে দিশেহারা সিন্ডিকেট, রদবদলের গুঞ্জনশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রীছারছীনা দরবার শরিফের ১৩৬তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল শুরু রবিবাররংপুরে ২০০ শয্যায় চালু হচ্ছে আধুনিক শিশু হাসপাতালআর্থিক খাতের সংকটের পেছনে আ. লীগের দুর্নীতি ও অর্থপাচার: রাষ্ট্রপতিগোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকারসোনার ভরি ২ লাখ ১ হাজার টাকা ছাড়ালআশুলিয়ায় পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কাপিএসসি সংস্কার পরিবর্তনের অভিযোগ, আন্দোলনে নামছে শিবিরবিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমানতিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণ২০২৭ সাল থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ঘোষণাযাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাগঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতিভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রলবোমা’ নিক্ষেপ, ফাঁকা গুলির অভিযোগসেন্ট মার্টিনে ‘চিংড়ি খাওয়ার পর’ শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকেরনায়িকা ববিতার কয় সন্তান? কী করেন, কোথায় থাকেনবিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদোকারাগারে যুব মহিলা লীগ নেত্রী, প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, লাশ দেখাতে নেওয়া হচ্ছে কাশিমপুরেঋণ করে কিনেছিলেন ক্যামেরা, এবার জিতলেন অর্থমূল্যে বিশ্বের সবচেয়ে দামি আলোকচিত্র পুরস্কারকালশীতে যাত্রীবেশে বাসে উঠে কেরোসিন ঢেলে আগুনএকঝলক (২৮ নভেম্বর ২০২৬)ঐতিহ্যের গারো বয়নশিল্প: মুনমুনের হাত ধরে গান.না দক.কার পুনর্জাগরণ!ইলন মাস্ক কেন মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট ডেটা সেন্টার বসাতে চানসোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়ালচুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বড় নিয়োগ, পদ ৭৪৬গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের এক দিন পর বাড়িতে লুটপাট–আগুনএক ধাক্কায় সব প্রমাণ! ডমিনোর উপমা১০৬ স্থলসীমান্ত রুট ঝুঁকিপূর্ণ, মাদক আসছে নদী-সমুদ্রপথেওযদি আমি একটি গোলাপ হতামসেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটকজলদস্যুরাজের হাতে মোগল জাহাজের পরিণতিরাজধানীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৫০, বিদেশি পিস্তল উদ্ধারএআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে‘একটা চাদর হবে’ থেকে চাদরে মোড়ানো শেষযাত্রাচট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথেমহাকাশ থেকে দেখা যায় ‘কুইবেকের চোখ’দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াইআগুনের কোনো দল নেইমাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণদাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদসোনার দামের ভেলকি ও বিগ জিমের ‘মুরগি বিভ্রম’বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেনআটক বাংলাদেশিদের দিকে নজর দিনএক দিনে ৭২৬ হামলায় ১২১ হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবি ইয়েমেনের সরকারি বাহিনীরমেসিও ইন্টার মায়ামির বিদায় ঠেকাতে পারলেন নাবড় ধরনের পরিবর্তন দরকারবিআরটিএর অধীন তিন মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজারঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবেযে মাছ বেঁচে থাকতে পারে ১৩০ বছর৩৯-এ এসেও নানা লুকে আবেদন ছড়াচ্ছেন এষা গুপ্তাবছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতেজাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায়বরিশালে শিক্ষার্থী ও নারীদের দারুণ উদ্যোগসকালেই পড়ুন আলোচিত ৫ খবর৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংলাদেশেরজাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলাময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকাবিজয়ের বইমেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিলয়্যালিটি ফ্যাক্টচাষী নজরুলের ‘সুভা’ কি শুধু এক বোবা মেয়ের গল্প, নাকি আরও কিছুব্যাংকের চাকরি ছেড়ে কারুপণ্যের ব্যবসা, এখন মাসে বিক্রি ১৫ লাখ টাকাবাবাকে বলেছিলেন, ‘আমি ভালো আছি, দোয়া করিও’, দুদিন পর এল ছেলের মৃত্যুর খবরহরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিসম্রাট আওরঙ্গজেবের জাহাজে চরম নৃশংসতা চালান এক জলদস্যু, তাঁর পরিণতি আজও রহস্যঘেরাসেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান নাইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্যশয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৮ আমলঅতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কোন রাশির জাতকএকটি ফুটবলের ব্যবচ্ছেদলাল শাপলার সৌন্দর্যে ডিবির হাওর৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবেরবৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবেজমকালো পার্টি সাজে অনুপ্রেরণা হতে পারে স্পর্শিয়ার ইন্দো-ওয়েস্টার্ন লুকআমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছেমেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজনমার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাতআজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)এআই যখন এআইয়ের চাকরি খায়!হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমাশীতে বাড়ে কোষ্ঠকাঠিন্য: লাইফস্টাইলের পরিবর্তনে এড়ানো যায় এই সমস্যাসেপটিক ট্যাংকে কী গ্যাস থাকে, এই গ্যাস থেকে কীভাবে নিরাপদ রাখা যায়খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা
প্রচ্ছদ › রাজনীতি
রাজনীতি

ফেনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দুই মোটরসাইকেলে আগুন, আহত ১৮

ফেনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দুই মোটরসাইকেলে আগুন, আহত ১৮
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া …

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন বাসু (২১), জহিরুল হক (৩০), জুয়েল (৩৬), আমজাদ হোসেন (৩৫), মোশাররফ হোসেন (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় সওদাগর (২৫), রুবেল (৩০), আবুল বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১), মেহেদী হাসান (২৮), ফয়সাল (৩০) ও শিবলু (৩২)। আহত বাসুর বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে এবং চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা মাহবুব বলেন, সংঘর্ষের পর চিকিৎসা নিতে ১৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাঁদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী ও চট্টগ্রামে পাঠানো হয়েছে।
দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মাগরিবের নামাজের সময় প্রায় ৩০টি মোটরসাইকেলে করে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমানের অর্ধশতাধিক অনুসারী উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞার হাটে যুবদলের একটি বৈঠকে যাচ্ছিলেন। পথে আলাইয়ারপুর গ্রামের সূর্যের হাসি ক্লিনিক মোড়ে পৌঁছালে তাঁদের ওপর হামলা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও চিৎকার-চেঁচামেচি শুরু হয়। একপর্যায়ে শতাধিক মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০টি ভাঙচুর করা হয়।
আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয় দাগনভূঞা উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সেআহত ব্যক্তিদের কয়েকজনের অভিযোগ, শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের নেতৃত্বে রাজু, হৃদয়সহ ৫০ থেকে ৬০ জন তাঁদের ওপর হামলা করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। কয়েকটি ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণের অভিযোগও করেন তাঁরা।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক দলের আহ্বায়ক জসিম উদ্দিন। তিনি বলেন, জামশেদুরের অনুসারী অস্ত্রধারী অর্ধশতাধিক ব্যক্তি পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসী তাঁদের প্রতিহত করেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের লোকজন আহত হন। ককটেল বিস্ফোরণের জন্য তিনি জামশেদুরের অনুসারীদের দায়ী করেন।
এ বিষয়ে জামশেদুর রহমান বলেন, তাঁর অনুসারীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। পথে বিনা উসকানিতে জসিমের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়েছে। তিনি দাবি করেন, সংঘর্ষের স্থান থেকে পরিবেশমন্ত্রীর বাড়ি অনেক দূরে। সেখানে হামলার কোনো কারণ ছিল না।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমানের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে চার-পাঁচটি বোমা ফাটানো হয়। এর পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন এবং তাঁদের ধাওয়া দেন। তাঁর বাড়িতে হামলার চেষ্টা হলে স্থানীয় লোকজন তা প্রতিহত করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসি বেগম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) মুমিদ রায়হান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে। সড়কে দুটি জ্বলন্ত মোটরসাইকেল দেখা গেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান
রাজনীতি

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

ফাইল ফটো শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী সমাবেশের স্থান ও সময় নিশ্চিত করেন। এর আগে কর্মসূচির তারিখ ঘোষণা করা হলেও ভে…

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
রাজনীতি

মাদারীপুরে থানার সামনে আওয়ামী লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার পর শুরু হওয়া এ সংঘর্ষ চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে…

ইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্য
রাজনীতি

ইলিয়াড ও ওডিসি: যুদ্ধ, বীরত্ব ও ঘরে ফেরার মহাকাব্য

মানুষের চিন্তা ও জীবন এবং পুরো পৃথিবীকে বদলে দেওয়া ১০০টি কালজয়ী বই নির্বাচন করেছেন ওয়ান হানড্রেড বুকস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড–এর লেখক। সে বই থেকে নিয়মিত এই লেখা। অনুবাদ করেছেন নূরুননবী শান্ত প্রায় তিন হাজার বছর আগে প্র…