30 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
আজকের নতুন সংবাদ এখানে চলবে।
প্রচ্ছদ › অপরাধ ও আইন
অপরাধ ও আইন

এসআরবি-৫-এর জোড়া অভিযান, ২ বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার

এসআরবি-৫-এর জোড়া অভিযান, ২ বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ৮ কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এসব অভিযানে অস্ত্র ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে…

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ৮ কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এসব অভিযানে অস্ত্র ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ নভেম্বর দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর হাট এলাকায় অভিযান চালায় এসআরবি-৫-এর একটি আভিযানিক দল। এ সময় আহসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাঁদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। এসআরবি-৫-এর তথ্য অনুযায়ী, আহসান আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র, পাসপোর্ট জালিয়াতি ও গুরুতর জখমের অভিযোগে তিনটি মামলা রয়েছে। অন্যদিকে আব্দুর রহিমের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে জাল টাকা-সংক্রান্ত একটি মামলা রয়েছে।

অন্যদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে এসআরবি-৫। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে মোছা. ময়না বেগম ও শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। এসআরবি-৫ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়না বেগম ও শাহাদত হোসেন মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের মামলা রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, গত ছয় মাসে এসআরবি-৫-এর অভিযানে প্রায় ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়। এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। এসআরবি-৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আইনের শাসন সমুন্নত রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

নেত্রকোণায় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে মতবিনিময় সভা
অপরাধ ও আইন

নেত্রকোণায় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে মতবিনিময় সভা

নেত্রকোণা প্রতিনিধি: এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) নেত্রকোণা…

শেরপুরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, ২৬ জন আটক
অপরাধ ও আইন

শেরপুরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, ২৬ জন আটক

ফাইল ফটো শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ২৬ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার দড়িকালীনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্…

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি
অপরাধ ও আইন

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের যেসব নির্দেশ দিলেন আইজিপি

ফাইল ফটো রোববার (২৯ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। এতে সিআইড…