30 Nov 2026 · স্বাধীন সংবাদমাধ্যম
দৈনিক দেশপটিকা - দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সত্য · সংবাদ · সমাজ দেশের প্রতিচিত্র, সত্যের ভাষায়
সংবাদ সর্বশেষ আপডেট
আজকের সংবাদ
আজকের নতুন সংবাদ এখানে চলবে।
প্রচ্ছদ › সংবাদ
সর্বশেষ

পত্নীতলায় বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল উদ্ধার

পত্নীতলায় বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল উদ্ধার
মোকছেদুল ইসলাম , পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী ও চোরাচালান প্রতিরোধ অভিযানে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পত্নীতলা ব্য…

মোকছেদুল ইসলাম , পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী ও চোরাচালান প্রতিরোধ অভিযানে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। বুধবার রাত ৯টা ২০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর আওতাধীন শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকি নামক স্থানে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন। উদ্ধারকৃত মালামাল পত্নীতলা থানায় সাধারণ ডায়েরিমূলে (জিডি) হস্তান্তর করা হয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।

পাঠকের মন্তব্য

আরও সংবাদ

‎মান্দায় কালভার্ট ভেঙে জনদুর্ভোগ চরমে, দেখার যেন কেউ নেই
সর্বশেষ

‎মান্দায় কালভার্ট ভেঙে জনদুর্ভোগ চরমে, দেখার যেন কেউ নেই

‎নওগাঁর মান্দায় একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ভেঙে পড়ায় কয়েকটি গ্রামের হাজারো মানুষের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে কালভার্টটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।…

নিয়ামতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সর্বশেষ

নিয়ামতপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নওগাঁর নিয়ামতপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার ৩ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির…

নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ
অপরাধ ও আইন

নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ছুফি উল্লাহ

মোঃ আরিফুল হক সাহিন, পোরশা : নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্বভা…